1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইথিওপিয়ান এয়ারলাইল আগামীকাল স্পর্শ করবে ঢাকার রানওয়ে

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ গননা করুন

একতা ডেস্ক: রবিবার থেকে বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে আফ্রিকার দেশ ইথিওপিয়া। এর মাধ্যমে ইথিওপিয়ান এয়ারলাইন্স সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশে। এই রুটটি চালু হলে বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এর বাইরেও সব মূল শহরসহ বিশ্বব্যাপী ১৫৫টিরও বেশি গন্তব্যে যাওয়ার সুযোগ পাবে। ৩ নভেম্বর, রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পৌঁছাবে এবং একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে আদ্দিস আবাবায় ফিরে যাবে। উদ্বোধনী ফ্লাইট একটি অত্যাধুনিক বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮-র মাধ্যমে পরিচালিত হবে। এই রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার ও শুক্রবার সকালে ঢাকা ছাড়বে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লেখা ইয়াদেচা ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ বিষয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের গ্রুপ সিইও মেসফিন তাস্যু ভয়েচ অব আমেরিকাকে বলেন, বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সংযোগকারী ইথিওপিয়ান এয়ারলাইলের নতুন পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বৃহত্তর অঞ্চলে এর সুবিধা প্রসার হবে।

এছাড়া বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইলের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, এই রুটে অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে সেবা পরিচালনা করবে এয়ারলাইন্সটি। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ইথিওপিয়ান এয়ারলাইন্স প্রতিদিনের ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে। ঢাকার নতুন রুটটি এয়ারলাইন্সের বৃহৎ নেটওয়ার্ককে সম্প্রসারিত করবে, যার মধ্যে আফ্রিকার ৬০টিরও বেশি গন্তব্য এবং বিশ্বব্যাপী প্রায় ১৫৫টি গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্যসূত্রঃ যুগান্তর

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews