1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ট্রাভেল এজেন্সি খাত বিপর্যয়ের মুখে

  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৮৭ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ পর্যটন খাতের ব্যবসায়ী মহলে বিরাজ করছে অস্থিরতা গত কয়েক মাস ধরেই। এ খাতের দুটি সক্রিয় সিন্ডিকেটের পরস্পরবিরোধী অভিযোগ আর স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা রোধে সরকারের কঠোর পদক্ষেপে বন্ধের উপক্রম হয়েছে পাঁচ হাজারেরও বেশি ট্রাভেল এজেন্সি। এতে ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে চরম ক্ষোভ ও অসন্তোষ। সিন্ডিকেটকে দায়ী করেই তারা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে পুরো খাতটিই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ ও সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বাধীন বিতর্কিত কমিটি বাতিল করে দ্রুত প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাভেল এজেন্সি ব্যবসায় বর্তমানে দুটি সিন্ডিকেট গড়ে উঠেছে। একটিতে আবদুস সালাম আরেফ ও আসফিয়া জান্নাত সালেহ, যারা পতিত স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত।

অপরটি আটাব সংস্কার পরিষদের আহ্বায়ক ও মঈন ট্রাভেলসের স্বত্বাধিকারী গোফরান চৌধুরী মলয়, যিনি বিএনপি-জামায়াতপন্থি হিসেবে পরিচিত। আরেফ-সালেহ সিন্ডিকেটের বিরুদ্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে স্বৈরাচারের দোসর হয়েও বহাল তবিয়তে থাকাসহ বিএনপি-জামায়াতপন্থি ব্যবসায়ীদের হয়রানি ও আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ করেন আটাব সংস্কার পরিষদের আহ্বায়ক ও মঈন ট্রাভেলসের স্বত্বাধিকারী গোফরান চৌধুরী মলয়। আরেফ-সালেহ আটাব অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) নামক একটি এজেন্সি প্রতিষ্ঠা করেন, যা বাণিজ্যসংঘ বিধি ও আটাব সদস্যদের স্বার্থের পরিপন্থী। ওটিএ ব্যবহার করে আরেফের মালিকানাধীন ট্রাভেল এজেন্সি এয়ার স্পিড (প্রা.) লিমিটেডও সালেহের মালিকানাধীন প্রতিষ্ঠান সায়মন ওভারসিজের নামে চেক ইস্যু করে কোটি কোটি টাকা আত্মসাতের পর আটাব অনলাইনকে বিলুপ্ত ঘোষণা করেন তারা। শেয়ারহোল্ডারদের টাকাও ফেরত দেননি।

তবে পরিপত্রের বিরোধিতা করে তিনি বলেন, এতে ট্রাভেলস ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই সব ট্রাভেল এজেন্সি যাতে ব্যবসা করতে পারে সে ধরনের পরিপত্র হোক। আমরা স্বাগত জানাব। অন্যথায় আমরা মানব না। এদিকে তাদের বিরুদ্ধে গোফরান চৌধুরীর করা অভিযোগের বিষয়টি তিনি জানেন বলেও জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews