1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

থ্রি-হুইলার হাইওয়েতে উঠলেই অবৈধ হবে

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০৭ গননা করুন

একতা ডেস্কঃ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া জানিয়েছেন, হাইওয়েতে ব্যাটারিচালিত থ্রি হুইলার উঠলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আজ বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ফিডার রোডে থ্রি উইলার চলতে পারবে। হাইওয়েতে উঠলেই তা অবৈধ হয়ে যাবে। ৪ হাজারের অধিক পুলিশ সদস্য, ৮২০টি টহল দল, ৩০০টির অধিক চেকপোস্টের মাধ্যমে, মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ারের সহযোগে মহাসড়কে শৃঙ্খলা বিধান করা হবে। খোলা ট্রাক ও বাসের ছাদে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করেছেন। সেইসঙ্গে চালকদেরকে ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, ওভারটেকিং থেকে বিরত থাকা এবং দ্রুতগতিতে গাড়ি চালাতেও বারণ করেছেন।

লাইসেন্সবিহীন চালকদের দিয়ে গাড়ি না চালানো এবং ঈদের দিন গাড়ি চালানো থেকে বিরত থাকার জন্য মালিকদের নির্দেশনা দেন তিনি। পরে তিনি মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews