1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইউরোপে ১৫ শতাংশ গ্যাস রফতানি বাড়িয়েছে রাশিয়া

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ গননা করুন

একতা ডেস্ক: ইউরোপে রাশিয়ার পাইপলাইনের গ্যাস রফতানি ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। রুশ বার্তা সংস্থা তাস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ইউক্রেন হয়ে ট্রানজিট সম্পর্কিত পাজপ্রমের দৈনিক তথ্য এবং ইউরোপিয়ান নেটওয়ার্ক অব ট্রান্সমিশন সিস্টেম অপারেটরস ফর গ্যাসের (ইএনটিএসওজি) দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে বার্তা সংস্থাটি জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ইউরোপে রাশিয়ার পাইপলাইন গ্যাস রফতানি ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের একই সময়ে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল প্রায় ২৩ বিলিয়ন ঘনমিটার। বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২৬.৫২ বিলিয়ন ঘনমিটারে। ‘তাস’ বলছে, ইন্টারন্যাশনাল এনার্জি এজেলির (আইইএ) দেওয়া তথ্য অনুযায়ী, তুরস্কসহ ইউরোপজুড়ে রাশিয়ার পাইপলাইন গ্যাস সরবরাহ ১৯৭০ এর দশকের শুরু থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসে ২০২০ সালে ৪৫ বিলিয়ন ঘনমিটারে দাঁড়ায়। তবে এ বছর আবার রফতানি বেড়ে গেছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি-অক্টোবরে ইউক্রেনীয় অঞ্চল দিয়ে পশ্চিম ও মধ্য ইউরোপীয় দেশগুলোতে সরবরাহ করা গ্যাস আগের বছরের তুলনায় ৭শতাংশ বেশি। একই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশগুলোতে তুর্কস্ট্রিম গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ প্রায় ১৩.৬৬ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে।

তথ্যসূত্রু বাংলাদেশ প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews