1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

তালেবানদের হাতে আটক আমেরিকান নারীর মুক্তি আফগানিস্তান থেকে

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৩৪ গননা করুন

একতা ডেস্কঃ মুক্তি পেলেন ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানে ড্রোন ব্যবহারের অনুমতি না নেওয়ার অভিযোগে তালেবানদের হাতে আটক আমেরিকান নাগরিক ফেয়ে হল। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে সুস্থ আছেন। আদালতের আদেশের পর কাতারের মধ্যস্থতা ও লজিস্টিক সহায়তায় বৃহস্পতিবার হল মুক্তি পান। তাকে কাবুলে কাতারি দূতাবাসে গ্রহণ করা হয়েছে এবং একাধিক স্বাস্থ্য পরীক্ষার পর নিশ্চিত করা হয়েছে যে তিনি শারীরিকভাবে সুস্থ। বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সাবেক আফগানিস্তান বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত জালমে খালিলজাদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় হল কাতারি কর্মকর্তাদের সঙ্গে আছেন।

তিনি লিখেছেন, আমেরিকান নাগরিক ফেয়ে হল, যিনি সম্প্রতি তালেবানদের কাছ থেকে মুক্তি পেয়েছেন, এখন কাতারিদের তত্ত্বাবধানে আছেন এবং খুব শিগগিরই দেশে ফিরবেন। তোমার অবিচল সহায়তার জন্য ধন্যবাদ, কাতার। মুক্তির আগে আরেক আমেরিকান নাগরিক জর্জ গ্রেজম্যানকেও তালেবানের কাছ থেকে মুক্ত করা হয়, যেটি একইভাবে কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র তালেবানের তিনজন শীর্ষ নেতার ওপর ঘোষিত মিলিয়ন ডলারের পুরস্কার বাতিল করেছে-তবে তারা এখনও বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। এই তিনজন হলেন সিরাজউদ্দিন হাক্কানি, আবদুল আজিজ হাক্কানি ও ইয়াহিয়া হাক্কানি।

হাক্কানি নেটওয়ার্ককেও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে। গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছিলেন, তালেবান যদি আরও আমেরিকানকে আটক করে রাখে, তাহলে তাদের শীর্ষ নেতাদের ওপর ‘বিন লাদেনের চেয়েও বড় পুরস্কার” ঘোষণা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews