1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মার্কিন দূতাবাস আটকে দিয়েছে ইরাক-লেবানন মানবিক বিমান যোগাযোগ

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ গননা করুন

একতা ডেস্ক: ইরাক এবং লেবাননের মধ্যে মানবিক বিমান যোগাযোগ আটকে দিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস সূত্রে বলা হচ্ছে ইসরাইলি আগ্রাসনে বাস্তচ্যুত লোকজনের জন্য মানবিক সহায়তা পাঠাতে হলে তা অবশ্যই জর্দানের মাধ্যমে পাঠাতে হবে এবং সেগুলো আপে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। লেবাননের আরবি ভাষার পত্রিকা আল-আখবার এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননের পতাকাবাহী মিডল ইস্ট এয়ারলাইন্স-এর বিমান যদি মানবিক ত্রাণ বহনের কাজে ব্যবহার করা হয় তাহলে এই বিমান সংস্থার বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করবে। এছাড়া, বৈরুতে মার্কিন দূতাবাস প্রতিদিন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভ্রমণকারী সমস্ত যাত্রীর বিষয়ে তথ্য নিচ্ছে।

অক্টোবরের প্রথম দিকে ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে আগ্রাসন শুরু করার পর থেকে ইরাক লেবাননে মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে অন্যতম শীর্ষ দেশে পরিণত হয়েছে। কিন্তু সিরিয়া থেকে ত্রাণসামগ্রী পাঠানোর সড়ক ধ্বংস করে দিয়েছে ইসরাইল। এতে ইরাক থেকে স্থলপথে ত্রাণ সামগ্রী পাঠানো বন্ধ হয়ে গেছে। আল-আখবার জানিয়েছে, মার্কিন দূতাবাস বৈরুতের উত্তরে উপকূলীয় দাহিয়েহ এলাকায় ‘রহস্যময়’ রাস্তার কাজের পেছনে রয়েছে। এর মধ্যদিয়ে মূলত ওয়াশিংটন বৈরুতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: রেডিও তেহরান

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews