1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভাইফোঁটায় নিজেকে ‘গৃহবন্দী’ রাখলেন দিলীপ ঘোষ! কিন্তু কেন? ফাঁস হল আসল কারণ!

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ গননা করুন

একতা ডেস্কঃ যে কোনও উৎসব অনুষ্ঠানে স্বমহিমায় থাকতে দেখা যায় তাঁকে। দলীয় কর্মী সমর্থক অনুগামীদের নিয়ে কয়েকদিন আগে বিজেপির ৬ নম্বর মুরলিধর সেন লেনের অফিসেও খোস মেজাজে বিজয়া সম্মিলনীতে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু ভাইফোঁটাতে হল কী দিলীপ ঘোষের?

এই প্রথম রবিবার ভাইফোঁটার দিন নিজেকে ‘গৃহবন্দী রাখলেন দিলীপ। গতবারের ভাইফোঁটা অনুষ্ঠানেও দলের মহিলা কর্মী সমর্থকদের কাছ থেকে ফোঁটা নিতে দেখা গিয়েছিল বিজেপির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। সূত্রের খবর, দিলীপ ঘোষ তাঁর ঘনিষ্ঠমহলে নিজের অভিমানের কথা বলেছেন। কী সেই অভিমান?

‘যখন বোনেদের রক্ষার প্রতিশ্রুতিই রাখতে পারব না তখন আর ভাইফোঁটা নিয়ে কি লাভ?’ দিলীপ ঘনিষ্ঠমহলে এও বলেছেন বাংলার যা পরিস্থিতি তাতে কোনও বোনকে রক্ষার প্রতিশ্রুতি দিতে পারবেন না বলেই এবছর ফোঁটা ‘বয়কট এর পথ বেছে নেন তিনি। যদিও সমাজ মাধ্যমে ভাইফোঁটার বার্তা দিতে ভোলেননি প্রবীণ বিজেপি নেতা।

ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন। যেখানে দিলীপ ঘোষের বার্তা, ‘ভাই বোনের সুন্দর সম্পর্কের উদযাপন এই ভাইফোঁটা। আসুন আমরা সকল বোনদের রক্ষা করার অঙ্গীকার নিই।’

একদিকে যখন বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির একাধিক নেতৃত্বকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাইফোঁটা অনুষ্ঠানে দেখা গেল ঠিক তখনই নিজেকে আরজি কর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী সুরক্ষা ইস্যুতে ভাইফোঁটায় ‘গৃহবন্দী রাখলেন দিলীপ ঘোষ।

তথ্যসূত্রঃ নিউজ বাংলা

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews