1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার পাঞ্জাবের ১৪টি গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১০৪ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে ভারতের পাঞ্জাবে ১৪টিরও বেশি গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়াকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, হারপ্রীতের বিরুদ্ধে পাঞ্জাবের সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া দুটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, হারপ্রীত অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং ধরা পড়ার ভয়ে বার্নার ফোন ব্যবহার করতেন।

বার্নার ফোন হচ্ছে এক প্রকার বার্নার ফোন অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীকে গোপনীয়তা রক্ষার সুবিধা প্রদান করে। যেমন নিজের ফোন নম্বর গোপন রাখা, ওয়েব ও অ্যাপে সাইন আপ করার সময় একটি ভার্চুয়াল ইমেল ব্যবহার করাসহ ভৌগলিক অবস্থান সঠিকভাবে প্রকাশ না করা। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) চণ্ডীগড়ায় ২০২৪ সালের সেপ্টেম্বরের গ্রেনেড হামলার অভিযোগে হ্যাপি প্যাসিয়ার নাম প্রকাশ করেছে। অবসরপ্রাপ্ত পাঞ্জাব পুলিশ কর্মকর্তার আবাসকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছিল।

হামলাটি নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী বাব্বার খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর ষড়যন্ত্রের অংশ ছিল। হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়া ও পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হারভিন্দর সিং সন্ধু ওরফে রিন্ডা হামলার পিছনে প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন। যেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তদারকি করা হয়েছিল। দুইজনের বিরুদ্ধে ভারতের মাটিতে তাদের কর্মীদের জন্য লজিস্টিকাল সহায়তা, তহবিল এবং অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews