1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৭০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, ক্রীড়া নিয়ে এগিয়ে চল’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ১৮ এপ্রিল, শুক্রবার বিকাল ৩টায় উপজেলার মহালছড়ি সরকারি কলেজ মাঠে বৈসাবি ফুটবল টুর্নামেন্ট সিজন-২ অনুষ্ঠিত হয়। থুইসাঅং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ, পিএসসি জোন কমান্ডার মহালছড়ি জোন। বিশেষ অথিতি ছিলেন মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মহালছড়ি থানা, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি, কালাচান চৌধুরী হেডম্যান ২৫২ নং থলিপাড়া মৌজা, মংসুইঞ্চ চৌধুরী। সঞ্চালনায় দায়িত্বে ছিলেন অংসুপ্ত মারমা বৈসাবি ফুটবল টুনামেন্ট আহবায়ক, আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকায় থেকে ফুটবল প্রেমিক দর্শকবৃন্দ, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাপনী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবি তৈরি হবে না। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়ী। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি আরো সু-দৃড় হবে। খেলায় অংশ নেয় মহালছড়ি থলিপাড়া আফাসা একাদশ বনাম মুড়াপাড়া একতা ক্লাব। মুড়া পাড়া একতা ক্লাব ১-০ গোলে থলিপাড়া আফাসা একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews