1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সরকার আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫০ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে সরকার সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁর মতে, আরাকানকে রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঈদের আগেই প্রত্যাবাসন শুরুর লক্ষ্যেও কাজ চলছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের টেকপাড়ায় রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রেং ১৩৮৭ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজও আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি, একসঙ্গে নামাজ পড়েছি। আমি তাদের বলেছি, আন্তর্জাতিক ফোরামে যেন প্রত্যাবাসনের বিষয়ে তারা বলিষ্ঠ অবস্থান নেয়। রাখাইনদের উৎসব প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ সকল ধর্ম, নৃগোষ্ঠী ও সংস্কৃতির দেশ। এই সময়টা আমাদের জন্য উৎসবের। রাখাইনদের এই চমৎকার আয়োজনে আমি অভিভূত।’

আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। রমজানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে সময় তিনি ঈদের আগেই প্রত্যাবাসনের আশাবাদ ব্যক্ত করেন। এরপর সরকারের কূটনৈতিক উদ্যোগে থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে মিয়ানমার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews