1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়, পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে

সম্মানের সাথে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালেন ট্রাম্প

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির আওতায় এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ শাখা এবং বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়। ফেরত পাঠানোদের মধ্যে ৩০ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের মধ্যে অনেকেই অভিবাসন মামলায় হেরে গিয়েছিলেন কিংবা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন বলে জানা গেছে।

দেশে ফিরে আসা একজন, নোয়াখালীর শাহাদাত হোসেন জানান, গত ৯ মার্চ তাকে ফেরত পাঠানো হয়। “তারা আমাকে এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে তুলে দিয়েছিল। কোনো অসম্মানজনক আচরণ করেনি, হাতকড়াও পরানো হয়নি। আমি সাধারণ যাত্রীর মতো এসেছি,” বলেন শাহাদাত, যিনি যুক্তরাষ্ট্রে সাধারণ অ্যাসাইলামের আবেদন করেছিলেন, তবে তা প্রত্যাখ্যাত হয়। পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশি নাগরিকদের সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে শুরু থেকেই সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। মার্কিন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। অন্য দেশের নাগরিকদের সামরিক বিমানে ও হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনা থাকলেও বাংলাদেশিদের ক্ষেত্রে তা প্রয়োগ করা হয়নি।

ট্রাম্প প্রশাসন কেবল অবৈধ অভিবাসীই নয়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে আন্দোলনে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীদেরও ফেরত পাঠাচ্ছে। এখনো স্পষ্টভাবে জানা যায়নি কত বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে আছেন, তবে মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে অবৈধ অবস্থানকারীদের তালিকা জানায় এবং সেসব তথ্য বাংলাদেশে পাঠানো হয়। এরপর পুলিশের বিশেষ শাখা যাচাই-বাছাই করে তাদের ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করে। প্রত্যেকবারই সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আগেভাগে অবহিত করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews