1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

ইলিয়াস কাঞ্চন নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন

  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৭ গননা করুন

একতা ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতেই তিনি নতুন বাংলাদেশে নতুন দলের নাম ঘোষণা করবেন। জানা গেছে, দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’- তথ্যটি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ।

দীর্ঘদিন ধরে দেশে সড়কে নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় আছেন ইলিয়াস কাঞ্চন। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ সংগঠন। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews