1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

চীনের ওপর শুল্ক কমানোর কথা বললেন ট্রাম্প

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর পাল্টা শুদ্ধ নিয়ে মত পাল্টাচ্ছেন। আগের অবস্থান পাল্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চীনের ওপর পাল্টা শুষ্ক যথেষ্ট পরিমাণে কমবে। তবে সেটা শূন্য’ হবে না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা জানান। পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতির মধ্যে যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছিল, ট্রাম্পের অবস্থান বদলের মধ্য দিয়ে উত্তেজনা কমে স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।

১৪৫ শতাংশ অনেক বেশি। নতুন শুষ্ক ততটা উঁচু হবে না, এমনকি এর ধারে-কাছেও হবে না। এটা উল্লেখযোগ্য হারে কমানো হবে। তবে শূন্যে পৌঁছাবে না।’ পরদিন গতকাল বুধবার সিএনএন এ বক্তব্য প্রকাশ করে।

এর আগে, সকালে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, উচ্চ হারে শুষ্ক আরোপ বাণিজ্য কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলছে। তিনি সতর্ক করে বলেন, ‘এমন পরিস্থিতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য কার্যত বন্ধ করে দিতে পারে।

দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, পাল্টাপাল্টি শুল্ক আরোপ সত্ত্বেও আলোচনার পথ খোলা রেখেছে চীন ও যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানান, চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুষ্ক বর্তমানে অনেকটাই বেশি। তবে আলোচনার মাধ্যমে যদি একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে তা কমিয়ে আনা হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জাইকুন বলেন, আমরা যুদ্ধ করতে চাই না। পাশাপাশি আমরা যুদ্ধে ভীতও নই।

তিনি জানান, বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না, বরং দুই পক্ষেরই ক্ষতি হয়। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও বাণিজ্যবিরোধ নিয়ে সতর্কতা উচ্চারণ করেছেন। বুধবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে শি বলেন, ‘বাণিজ্যযুদ্ধ বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষুর করে, বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং বৈশ্বিক অর্থনৈতিক শৃঙ্খলা বিঘ্নিত করে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, শি বলেন, চীন জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার ওপর নির্ভর করে আইনের শাসন, ন্যায্যতা ও বৈধ স্বার্থ রক্ষায় কাজ করতে চায় এবং এ লক্ষ্যে আজারবাইজানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

ট্রাম্প প্রশাসন চীনের বেশিরভাগ পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার জবাবে চীন ১২৫ শতাংশ হারে মার্কিন রপ্তানির ওপর শুল্ক বসিয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি ২০২৫ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৮ শতাংশ করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews