একতা ডেস্ক: গাজীপুর জেলার টঙ্গীর কেরাণিটেক বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ ২২ লাখ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে। ৩ নভেম্বর, রবিবার রাত সাড়ে তিনটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর ছাড়াও র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। পরে টঙ্গীতে অবস্থিত জাবান হোটেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ প্রায় ১০০ জন কে আটক করে। এর মধ্যে ১১৫৩ লিটার বিয়ার (৩৪৪৯ পিছ কেন) ও ৪৫৯. ৩৭ লিটার মদ (৫৯৮ পিছ মদের বোতল) জব্দ করে। এ সময় পালাতে গিয়ে মিল্টন (৫০) নামে জাবান হোটেলের একজন কর্মচারী ৫ তালার ছাদ থেকে লাফ দিয়ে নিহত হন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেছেন, যৌথ বাহিনীর জাভান হোটেলে অভিযানের সময় ভয়ে পালাতে গিয়ে পাঁচ তালা থেকে লাফ দিয়ে একজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল মাস্টার হাসপাতালে পাঠানো হয়েছে।
তথ্যসূত্রঃ সময়ের কণ্ঠস্বর

Leave a Reply