1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ছয় মাস পর পৃথিবীতে ফিরেছে চীনা মহাকাশ স্টেশনের তিন নভোচারি

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২২৫ গননা করুন

একতা ডেস্ক: তিয়ানগং মহাকাশ স্টেশনে ছয় মাসেরও বেশি সময় ধরে অবস্থান করার পর তিন চীনা নভোচারি পৃথিবীতে ফিরে এসেছে সোমবার ভোরে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি এ খবর জানায়। সিনহুয়া জানিয়েছে, নভোচারি ইয়ে গুয়াংফু, লি কং এবং লি গুয়াংসু তাদের শেনঝো স্পেসশিপের রিটার্ন ক্যাপসুলের মাধ্যমে ইনার মঙ্গোলিয়ার ডংফেং ল্যান্ডিং সাইট স্পর্শ করেছে। তাদের সবারই স্বাস্থ্য ভাল’ রয়েছে।

তিনজন পুরুষ নভোচারি এপ্রিলের শেষের দিকে তিয়ানগং মহাকাশ স্টেশনে গমন করেছিলেন এবং ৩০ অক্টোবর দেশের একমাত্র মহিলা মহাকাশযান প্রকৌশলীসহ তিনজন নতুন মহাকাশচারির সেখানে পৌঁছে পাঁচ দিনের হস্তান্তর প্রক্রিয়া শেষ করার পর তারা তাদের ফিরতি যাত্রা করেন। প্রেসিডেন্ট শি জিনপিং এর অধীনে চীন ‘মহাকাশের স্বপ্ন’ অর্জনের পরিকল্পনা ত্বরান্বিত করেছে। মানুষকে কক্ষপথে রাখার কর্মসূচিটি চীনের তৃতীয় মহাকাশ কার্যক্রম, এর আগে মঙ্গল ও চাঁদে দেশটির রোবোটিক রোভার অবতরণ করেছে। তিনজন মহাকাশচারী নিয়ে গঠিত দল যাদের প্রতি তিন থেকে ছয় মাসে এই কর্মসূচির মূল কেন্দ্র তিয়াংগং মহাকাশ স্টেশনে ঘোরানো হয়। এর মূল মডিউলটি ২০২১ সালে চালু করা হয় এবং এটি প্রায় ১০ বছর মেয়াদে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।

বেইজিং সূত্র বলেছে যে দেশটি ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর পথে রয়েছে, তারা চাঁদের পৃষ্ঠে একটি ভিত্তি তৈরি করতে চায়।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews