1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঝিনাইদহ সীমান্তে

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ঝিনাইদহ জেলার মহেশপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে ওবাইদুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৭এপ্রিল, রবিবার ভোরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তের ৪৮-নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে। ওবাইদুর রহমান গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রাতে উপজেলার গোপালপুর সীমান্ত দিয়ে ওবাইদুরসহ অন্তত ৫/৭ জনের একটি দল ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন। ভোরে মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওবাইদুরের মৃত্যু হয়, বাকিরা পালিয়ে আসতে সক্ষম হন। স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ওবাইদুরে নিহতের ঘটনা সকালে জানতে পারি। তিনি আরও বলেন, ৫/৭ জন গিয়েছিলো ভারতে গরু আনতে, সবাই পালাতে পারলেও ওবাইদুর গুলি বৃদ্ধ হয়ে নিহত হয়। যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালপুর এলাকার ৫/৭ জন মিলে রাতে অবৈধভাবে গরু আনতে ভারতে গিয়েছিলো।

বিএসএফের গুলিতে তাদের মধ্যে ওবাইদুর রহমান নামের এক জনের মৃত্যু হয়েছে এবং তার লাশ ভারত সীমান্তের ২০০ গজ ভিতরে রয়েছে বলে সকালে শুনলাম। মহেশপুর-৫৮বিজিবির সিও রফিকুল আলম বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা জানার পরে বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের বার্তা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পরে আপনাদেরকে সকল তথ্যে জানাত পারবো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews