1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন

মহালছড়িতে স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়িতে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য অধিকার ফোরামের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাহিদা সৃষ্টি, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তি’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভাটি স্থানীয় স্বাস্থ্য সেবার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় একটি নতুন মাত্রা যোগ করেছে। ২৭ এপ্রিল, রবিবার, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সেবাগ্রহীতা এবং স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি আয়োজন করে স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি। সহযোগিতা করে বাংলাদেশ হেলথ ওয়াচ এবং সুইডেন সরকারের উন্নয়ন সংস্থা “Sverige”। সমন্বয় সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মানুষের চাহিদাকে গুরুত্ব দিতে হবে, স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে এবং সব ধরনের জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া তারা মহালছড়ি ও খাগড়াছড়ি জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। সভায় আরও বলা হয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন স্বাস্থ্য সেবায় আরও সহজে ও মানসম্মত সুবিধা পান, তার জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। নারীদের স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য এবং শিশুস্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর কার্যকারিতা বৃদ্ধির জন্য স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে বিভিন্ন ধরনের কার্যকর পরামর্শ, প্রশ্নোত্তর পর্ব এবং আগামী দিনের করণীয় নির্ধারণের জন্য একটি কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিতির সম্মতিতে উপজেলা কমিটি সংস্কার করা হয়। কমিটিতে বিপুর চৌধুরীকে সভাপতি ও মিল্টন চাকমাকে সদস্য সচিব করে সংস্কারকৃত নতুন কমিটি ঘোষণা করা হয়, এতে মানিক রঞ্জন চাকমা, ভমিকা ত্রিপুরাকে সহ-সভাপতি, সুশান্ত চাকমাকে যুব সংগঠক বিষয়ক সম্পাদক, মোঃ শফিকুল ইসলামকে তথ্য ও গবেষনা সম্পাদক, ভগদত্ত চাকমাকে স্বাস্থ্য সেবা প্রতিষ্টান সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কে প্রচার সম্পাদক, তান্টু মনি তালুকদার, মোঃ ইলিয়াস হোসেন, উত্তম চাকমা, মোঃ কাউসারুল ইসলাম, রিজিয়া বেগম, মোহীনি লতা চাকমা, কর্মচান ত্রিপুরাকে সদস্য করা হয়।

কমিটি ঘোষণা পরবর্তী সকলেই মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং কর্মরত চিকিৎসাকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews