1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন

সন্দ্বীপে সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে ট্রাক ট্রলি ও মোটরসাইকেলের লাইসেন্স এর নির্দেশ

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সড়কে যানজট ও দুর্ঘটনা রোধে শৃঙ্খলা ফেরাতে আগামী এক সাপ্তাহ এর মধ্যে মোটরসাইকেল এর নাম্বার প্লেট ও ড্রাইভিং লাইসেন্স এবং ১৫ দিনের মধ্যে সকল ট্রাক ও ট্রলির লাইসেন্স করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ৩০ এপ্রিল, বুধবার বেলা ১২ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ট্রাক মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন। এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি মাওলানা আবু তাহের, সন্দ্বীপ টাউন মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি আবুল বশার জিএস, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত তালুকদার, সন্দ্বীপ ট্রাক মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি আলতাফ হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাব এর সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব প্রকৌশলী অধ্যক্ষ কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, নজরুল নাইম সহ বিভিন্ন ট্রাক চালক ও মালিক গন।

রাত ১২ থেকে ৪টা পর্যন্ত মাটি বালি ইট সিমেন্ট বহন করা গাড়ী বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন চলবে। মোটরসাইকেল চালককে আগামী ১ সাপ্তাহ ও ১৫ দিনের মধ্যে ট্রাক, ট্রলির লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স করা বাদ্যতামূলুক। মোটরসাইকেল এ ২ জনের বেশি চললে ও হেলমেট না থাকলে, গতিসীমা ৩০ এর অধিক উঠলে জরিমানা বিধান করা হবে। ১৮ বছরের নিচে কোন ড্রাইভার গাড়ী চালালে জরিমানা করার নির্দেশ দেয়া হয় এ মতবিনিময় অনুষ্ঠানে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews