1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

ভারতীয় রাফাল পাকিস্তানি যুদ্ধবিমানের তাড়া খেয়ে পিছু হটলো

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ গননা করুন

একতা ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে কাশ্মীরের পাহেলগাঁওয়ের হামলার পর থেকে। এর মধ্যে বুধবার পাকিস্তানের আকাশসীমার কাছাকাছি টহল দেওয়া ভারতীয় যুদ্ধবিমানগুলোকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান এয়ার ফোর্সের (পিএএফ) যুদ্ধবিমান দ্রুত পাল্টা পদক্ষেপ নিলে ভারতীয় যুদ্ধবিমানগুলি পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ এবং রেডিও পাকিস্তান, নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চারটি রাফাল যুদ্ধবিমান নিয়ন্ত্র নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম না করেই অধিকৃত বকৃত কাশ্মীরে সারারাত টহল দিচ্ছিল। রেডিও পাকিস্তান আরও জানিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলির উপস্থিতি শনাক্ত করে। পাকিস্তানি বাহিনীর তৎপরতার ফলে ভারতীয় রাফাল যুদ্ধবিমানগুলি আতঙ্কিত হয়ে পিছু হটতে বাধ্য হয়।

নিরাপত্তা সূত্রগুলি আরও নিশ্চিত করেছে যে সশস্ত্র বাহিনী ভারতের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। পাহেলগাঁওয়ের হামলার জন্য কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকেই দায়ী করেছে ভারত। তবে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। গত কয়েকদিনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান তাদের বাহিনীর প্রস্তুতি জোরদার করেছে। ভারতের যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়া জানাতে তারা প্রস্তুত। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় তার সামরিক বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছিলেন, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। রাত ২টার পরেই এক টেলিভিশন বিবৃতিতে তারার বলেন, পাকিস্তানের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পহেলগাঁওয়ের ঘটনার ভিত্তিহীন ও মনগড়া অভিযোগের অজুহাতে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে।

কাশ্মীরে গত ২২ এপ্রিলের ওই হামলায় বেশিরভাগ পর্যটকসহ ২৬ জন নিহত হন। ২০০০ সালের পর বিতর্কিত অঞ্চলে এটি ছিল অন্যতম মারাত্মক সশস্ত্র হামলা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews