ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১লা মে, বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সন্দ্বীপ উপজেলা শাখার আয়োজনে উপজেলা কমপ্লেক্স দলীয় কার্যালয় থেকে বিশাল র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক্সিম ব্যাংকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালিতে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাথায় লাল-সাদা ক্যাপ পরে ও হাতে ব্যানার নিয়ে শ্রমিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি কাজী জসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, উপজেলা শ্রমুকদলর সাবেক সভাপতি উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাকের, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, অথচ তাদের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
Leave a Reply