1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২১৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ তীব্র যানজট সৃষ্টি হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে। অসহনীয় গরমে যানজটে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ্য পোহাচ্ছে মানুষ। প্রত্যক্ষদর্শী কয়জনের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০ এপ্রিল, বুধবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের কুমিল্লা অংশের চান্দিনার নূরতলা এলাকায় দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সাথে তা দাউদকান্দি হয়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।

ট্রাক চালক সোহেল বলেন, গতকাল রাত ২টায় চান্দিনার নূরতলা এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান উল্টে গিয়ে মহাসড়কের দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এর কারণে সৃষ্টি হওয়া যানজট গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। গতকাল রাতে আমি ঢাকায় এসেছিলাম আজকে সকালে কুমিল্লা ফেরার পথে গজারিয়া অংশের বালুয়াকান্দি থেকে যানজট পেয়েছি। প্রাইভেটকার চালক আল-আমিন বলেন, ভবেরচর বাসস্ট্যান্ড থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যেতে ২ ঘণ্টার মত সময় লাগলো। স্বাভাবিকভাবে এই দূরত্ব যেতে চার পাঁচ মিনিট সময় লাগে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ রুহুল আমিন বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি সকাল ৯টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিছু সময়ের ভেতর কুমিল্লামুখী লেনেও যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ইনচার্জ শওকত হোসেন বলেন, মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক দুর্ঘটনার ফলে কুমিল্লাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। শুনেছি দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews