1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

ইসরায়েল হামলার পর ভারতকে সমর্থন জানিয়ে দৃঢ় বার্তা দিল

  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৯০ গননা করুন

একতা ডেস্কঃ উপমহাদেশে পাকিস্তানের ভূখণ্ডে ভারতের চালানো সামরিক অভিযানের পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ৭ মে, বুধবার রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নামে এই অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ভারতের বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল। এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।

সেনা ও গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরের হামলা চালানো হয়। লক্ষ্য ছিল শুধুমাত্র ‘সন্ত্রাসী’ ও তাদের অবকাঠামো ধ্বংস করা। ভারতের এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক বিবৃতিতে তিনি বলেন, তারা পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এ ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ কোনোভাবেই শাস্তি ছাড়াই পার পাবে না।

কোনো ধরনের উস্কানি ছাড়াই ভারতের এই আগ্রাসনের সুনির্দিষ্ট জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে, এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। শত্রুপক্ষকে তাদের কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews