1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

পাঞ্জাবে জরুরি অবস্থা সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ভারতের হামলার পর

  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫২ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জেরে। বুধবার এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালসহ জরুরি সেবাখাতগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। রয়টার্স জানায়, এক জরুরি সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, সব চিকিৎসক ও চিকিৎসাকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষাকর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের দাবি, মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তানও নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালায়। এই প্রসঙ্গে মরিয়ম বলেন, ভারত হয়তো হামলা শুরু করেছে, কিন্তু শেষ করবে পাকিস্তান। আমরা শান্তি চাই, তবে সেটা সম্মানের সঙ্গে। যুদ্ধ চাপিয়ে দিলে জাতি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

জনগণকে ঘরে থাকার, অকারণে বাইরে না যাওয়ার এবং শুধুমাত্র নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নেওয়ার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews