1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী

ইরান ও সৌদির দুই মন্ত্রী হঠাৎ একই দিনে ভারতে হাজির

  • শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৩০ গননা করুন

একতা ডেস্কঃ সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই হঠাৎ নয়াদিল্লিতে অবতরণ করলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। এই অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা শুরু হয়েছে। ঠিক ১৫ দিন আগে পেহেলগাম হত্যাকাণ্ড এবং তার জেরে পাকিস্তানে চালানো ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই আকস্মিক সফরকে ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখছেন অভিজ্ঞ কূটনৈতিক মহল।

অনেকের মতে, ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের এই উদ্যোগের মূল লক্ষ্য হতে পারে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন করা। সৌদি আরবের পররাষ্ট্র দফতরের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই বৈঠকের বিষয়ে সংক্ষিপ্ত বার্তা দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আদেল আল-জুবায়ের। বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করার বিষয়ে ভারতের সঙ্গে মতবিনিময় হয়েছে। একই সময়ে ভারতের মাটিতে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার গভীর রাতে তার দিল্লি আগমনও কূটনৈতিক বিশেষজ্ঞদের নজর এড়ায়নি। কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই সম্ভবত এই দুই দেশ সক্রিয় ভূমিকা নিতে চাইছে। একদিকে সৌদি আরবের আকস্মিক সফর এবং অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রীর গভীর রাতের আগমন এই দুটি ঘটনাই উপমহাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews