একতা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বলেছেন, আমরা বিএনপি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন, জনগণের সিদ্ধান্তের বিষয় এটি। ৯ মে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা সফররত ‘যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টার’র একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, আমি যদি বলি এ প্রসঙ্গে আওয়ামী লীগকে কেন জিজ্ঞেস করছেন না কেন। তারা কি আসলেই নির্বাচন করতে চায়, তারা কি আসলেই গণতন্ত্র চায়! সেটাতো আওয়ামী লীগকে বলতে হবে।
কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিটের নেতৃত্বে ছয় সদস্য প্রতিনিধি দলে ছিলেন-সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরিফ, ডেটা সায়েন্টিস্ট মাইকেল বালদাসারো, ডেমোক্রেসি প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর সাইরাহ জাইদি, প্রোগ্রাম অ্যাসোসিয়েট পিস প্রোগ্রাম, ডেমোক্রেসি প্রোগ্রামের ড্যানিয়েল রিচার্ডসন, স্থানীয় মূল্যায়ন বিশেষজ্ঞ কাজী শহীদুল ইসলাম। প্রতিনিধি দলটি বাংলাদেশে আগামী নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন। সেই লক্ষ্য তারা প্রধান রাজনৈতিক দল বিএনপি’র সঙ্গে বৈঠকে করেছেন।
Leave a Reply