1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

ভারত এবার পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল

  • রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৯৯ গননা করুন

একতা ডেস্কঃ ভারত বাংলাদেশের ছয়টি টেলিভিশনের ইউটিউব চ্যানেলের পর এবার অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, শাহেদ আলম, জুলকারনাইন সায়ের এবং ড. কনক সরওয়ারেরইউটিউব চ্যানেল ব্লক করেছে।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকী ভট্টাচার্য। পিনাকী ভট্টাচার্য তার পোস্টে লিখেন, ভারতে আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।

বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন! একইভাবে ব্লক করা হয়েছে অনলাইন অ্যাকটিভিস্ট সাংবাদিক শাহেদ আলমের ইউটিউব চ্যানেলটিও। এ নিয়ে তিনি লেখেন, ‘ভারতের দালাল হইয়াও আমি মোদির মন পাইলাম না। পরানের ইন্ডিয়া রে, ব্যান খাইলাম তোর কারনে!’

সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেন, আমার অপরাধটা কিরে ভাই। কবে ইউটিউব চ্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো। গত শুক্রবার ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত ছয়টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে- যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, সময় টিভি ও ডিবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করে, তাহলে ইউটিউবকে তা ব্লক করার জন্য আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির সরকারের। সামাজিক

যোগাযোগমাধ্যম এক্স জানিয়েছে, তাদের আট হাজার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ভারতে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews