1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সংঘাতের নতুন অধ্যায় ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ

  • রবিবার, ১১ মে, ২০২৫
  • ২২৭ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধের সূচনা ঘটেছে দক্ষিণ এশিয়ায়। পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে উভয় পক্ষই ড্রোন ও মনুষ্যবিহীন অস্ত্র ব্যবহারে জড়িয়ে পড়েছে। ভারতের অভিযোগ, পাকিস্তান তাদের ভূখণ্ড ও ভারতশাসিত কাশ্মীরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা গত কয়েক ঘণ্টায় অন্তত ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো ইসরায়েলের তৈরি হারপ ড্রোন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ সংঘাত এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করছে। ড্রোনের মতো ‘নীরব’ ও দূরনিয়ন্ত্রিত অস্ত্র যুদ্ধক্ষেত্রে শুধু নজরদারি নয়, আক্রমণেরও এক কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে। পাকিস্তান বলেছে, ভারতের বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৩৬ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন।

ভারত দাবি করছে, পাকিস্তানের হামলায় অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রযুক্তিগত দিক থেকে ভারত নির্ভর করছে ইসরায়েলের তৈরি নজরদারি ও আক্রমণাত্মক ড্রোনের ওপর, যার মধ্যে রয়েছে হিরন, সার্চার ও হারপ। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ৩১টি এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন কেনার চুক্তি করেছে দিল্লি।

পাকিস্তানের ড্রোন বহর আরও বিস্তৃত ও বৈচিত্র্যময়। চীন, তুরস্ক ও নিজস্ব প্রযুক্তির ড্রোন যেমন চীনের সিএইচ-৪, তুরস্কের আকিনজি এবং নিজেদের তৈরি বোরাক ও শাহপার ড্রোন রয়েছে তাদের ভাণ্ডারে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে এই ড্রোনযুদ্ধ হয়তো দীর্ঘস্থায়ী হবে না। এটি বড় ধরনের সংঘাতের সূচনা বা উত্তেজনা প্রশমনের সম্ভাব্য সূচনাবিন্দুও হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews