1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

জাতিসংঘ মহাসচিব ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন

  • রবিবার, ১১ মে, ২০২৫
  • ২০০ গননা করুন

একতা ডেস্কঃ ১০ মে, শনিবার পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বর্তমান শত্রুতা অবসান এবং উত্তেজনা কমানোর দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে মহাসচিব ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। গুতেরেস আশা করেন, এই চুক্তি স্থায়ী শান্তিতে অবদান রাখবে এবং দুই দেশের মধ্যে বৃহত্তর, দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন, কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর উভয় দেশ ‘পূর্ণ এবং তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি পরে এই বিষয়টি নিশ্চিত করেন। ইসহাক দার উল্লেখ করেছেন, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধবিরতি চুক্তি সহজতর করার ক্ষেত্রে ‘মূল’ ভূমিকা পালন করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews