1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

শাহবাগে নাটক চলছে বললেন মির্জা আব্বাস

  • সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৬২ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করে বলেন, রাজধানীর শাহবাগে কয়েক দিন ধরে নাটক চলছে। সোমবার ঢাকা-৭ আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন বিগত কয়েক দিন যাবৎ নাটক চলছে শাহবাগে। যেসব এলাকায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরকারি দল এনসিপি কীভাবে আন্দোলন করে। আর কিসের জন্য আন্দোলন করে।

বিভিন্নভাবে বিএনপির পিছে লেগেছে বিএনপির নিন্দুকেরা। তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির ঠ্যাকা পড়ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। বিগত ১৫ বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে, তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা! আমি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক মনে করি। আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি! আমি কেন সেন্টমার্টিন, সাজেক, বাঘাইছড়ি যেতে পারব না। এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারও কাছে বিক্রি করে দেওয়ার জন্য না।

বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডর নামে কোনো শব্দ নাই। সরকারকে কি নতুন শব্দ আমদানি করে নাকি! বাংলাদেশের জনগণ ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে মানবিক করিডর দেবে কি না। একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান যিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গা প্রত্যাহার করতে। বিদেশি শক্তির হাত থেকে একমাত্র বিএনপিই পারে বাংলাদেশকে রক্ষা করতে।

মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে সভায় বিএনপির অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews