1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভারতের সাথে সংঘর্ষে ১১ সেনাসহ ৫১ জন নিহত জানালো পাকিস্তান সেনাবাহিনী

  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২১৬ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানের ভারতের সাথে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে গত সপ্তাহে ৪০ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভারতের সঙ্গে সংঘাতে হতাহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিষয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিনা উসকানিতে হামলার’ বিরুদ্ধে পাকিস্তানকে সুরক্ষা দিতে অন্তত ১১ সেনা নিহত ও ৭৮ সেনা আহত হয়েছেন।

পাশাপাশি ভারতীয় আগ্রাসনে ১৫ শিশু ও সাত নারীসহ মোট ৪০ জন বেসামরিক মানুষ নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। গত সপ্তাহে ভারত ও পাকিস্তান টানা চার দিন ধরে সংঘর্ষে লিপ্ত ছিল, যা ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা হিসেবে চিহ্নিত হয়েছে।

উভয় পক্ষই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলাবর্ষণ চালায়। গত এপ্রিল ২২ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি হামলায় ২৬ জন নিহতকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এ হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews