1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ট্রাম্প প্রথম সরকারি সফরে সৌদি আরবে

  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৯১ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম সৌদি আরবে গেলেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন ট্রাম্প। এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের জন্য বড় বিনিয়োগ টানতে চাইছেন। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে পৌঁছে দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে প্রাথমিকভাবে এক বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও উপস্থিত রয়েছেন। ট্রাম্পের জন্য রিয়াদে এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। এ সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও রয়েছেন। ট্রাম্প তার প্রথম মেয়াদেও ঐতিহ্য ভেঙে প্রথম সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা প্রথমে যুক্তরাজ্য, কানাডা বা মেক্সিকো সফর করেন।

সৌদি আরবে ট্রাম্পের লক্ষ্য হলো মার্কিন শিল্পখাতে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করা। এই অঙ্ক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আগের ঘোষিত ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতির তুলনায় অনেক বেশি। মার্কিন সময় ভোর ২টা ৪৯ মিনিটে (সৌদি সময় সকাল ৯টা ৪৯ মিনিটে) এয়ার ফোর্স ওয়ান রিয়াদে অবতরণ করে। সৌদি আকাশসীমায় প্রবেশের সময় এফ-১৫ যুদ্ধবিমানগুলো তাকে ঘিরে রাখে, যা কুটনৈতিক সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews