সোহাগ সন্ধিঃ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হলো আজ। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার ও ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসক নাসিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াছ।
প্রশিক্ষণে গ্রাম আদালত এর বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপ সমূহ, সালিশ ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, মামলার ধরণসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
Leave a Reply