1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সরকার চা শিল্পে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কাজ করছে

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০২ গননা করুন

একতা ডেস্কঃ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন। তিনি বলেন, দেশের চা শিল্পকে শুধু অভ্যন্তরীণ বাজারে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক বাজারেও তুলে ধরার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। ২১ মে, বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘পঞ্চম জাতীয় চা দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা শ্রমিকদের কাছ থেকে শুনতে পাচ্ছি চা এর উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে না। এখানে বসেই ছোট্ট একটা হিসাব করে দেখলাম যদি নয় কোটি ত্রিশ লাখ কেজি চা উৎপন্ন হয় বাজারের যে মূল্যমানে বিক্রি হয় তাতে খসড়াভাবে তিন হাজার সাতশ থেকে চার হাজার কোটি টাকার চা বাজারে বিক্রি হয়। একই সময়ে যদি স্ট্রিট ভ্যালুতে কনভার্ট করি তাহলে মিনিমাম ডাবল থেকে ত্রিপল একটি মূল্যমান দাঁড়াবে। আমরা যদি এটার একটা সুষম বণ্টন করতে পারি তাহলে চা শিল্পের যে দুষ্টচক্রের মধ্যে পড়ে যাচ্ছি সেখান থেকে জাতীয় সম্পদ চা-কে রক্ষার উপায় খুঁজে বের করতে পারবো। চা শিল্পের ব্যাপক সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

চা শিল্পে বিভিন্ন রকম শুল্ক ও কর অব্যবস্থাপনা আছে আমরা সেটিকে বন্ধ করতে চাই। এ শিল্পে ডিসিপ্লিন আনতে চাই। যাতে এর মাধ্যমে বাজারে পণ্যমূল্যে স্থিতিশীলতা আসে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। চা শিল্পের জন্য যত পরিমাণ জমি নিয়োজিত আছে তার একটা উপযুক্ত ব্যবহার দরকার। এর অন্যান্য ব্যবহার সেটা নবায়ন যোগ্য জ্বালানি হোক অথবা পর্যটন কেন্দ্র হোক সেদিকে মনোযোগ বাড়াতে হবে। তবে মূল লক্ষ্য হচ্ছে চা থেকেই চায়ের বাগানের সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। চা শ্রমিক, মালিক সবার সম্মিলিত চেষ্টা দরকার।

চায়ের উৎপাদন ব্যয় কমিয়ে বিক্রি মূল্য বাড়াতে হবে। বিক্রি বাড়াতে হলে চা পণ্যের বৈচিত্র্যকরণ ও আকর্ষণীয় করতে হবে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আট ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। এছাড়াও জাতীয় চা দিবস উপলক্ষে এ বছর সর্বোচ্চ চা উৎপাদনকারী কারখানা ক্যাটাগরিতে দুইটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, জাতীয় চা পুরস্কার ২০২৪ বিজয়ী চা শ্রমিক জেসমিন আক্তার এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews