1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ভারতের পশ্চিমবঙ্গীয় কলকাতার আকাশে ড্রোনসদৃশ বস্তু ঘিরে চাঞ্চল্য

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮০ গননা করুন

একতা ডেস্কঃ সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কিংবা উত্তেজনার পরিস্থিতিতে ভারতের জম্মু-কাশ্মীর, গুজরাট, রাজস্থান ও পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায়শই ড্রোনের দেখা মেলে। এবার কলকাতার আকাশেও দেখা মিলল রহস্যময় ড্রোনসদৃশ বস্তুর। কলকাতার বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে রহস্যময় ড্রোন ওড়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এলো এ রহস্যময় ড্রোন, কারা ওড়ালো, তা নিয়ে দানা বেঁধেছে নানা প্রশ্ন। কলকাতা পুলিশ সূত্রে খবর, গত ২০ মে, মঙ্গলবার রাতে কলকাতার মহেশতলা ও বেহালার দিক থেকে বেশ কয়েকটি রহস্যময় ড্রোন উড়তে দেখা গেছে।

ভিক্টোরিয়া ও ব্রিগেড মাঠের উপরেও উড়তে দেখা যায় এসব ড্রোন। এ ছাড়া ড্রোনগুলো বিজয় দুর্গের অর্থাৎ ফোর্ট উইলিয়ামের আশপাশেও উড়েছে। ফোর্ট উইলিয়াম হলো ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদপ্তর, যা ‘রেড জোন’ বলেই চিহ্নিত। এখানে ড্রোন অথবা ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে বিধি-নিষেধও রয়েছে। তাই মঙ্গলবার রাতের ড্রোনগুলো নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। এ রহস্যময় ড্রোনগুলো দেখে স্থানীয় বাসিন্দারা কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার কন্ট্রোল রুমে ফোন করেন। সেখান থেকে নির্দিষ্ট করে বেশ কয়েকটি থানাতে এ তথ্য জানানো হয়। থানার কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন।

রাতের অন্ধকার ও বহুতল আবাসন থাকায় ধারণা করা হচ্ছে, ড্রোনগুলো ভবনগুলোর পেছন থেকেই চলে গেছে। সেগুলো আদৌ ড্রোন না অন্যকিছু সেটাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। সেনাবাহিনীর সঙ্গেও কথা বলছে তারা।

দেশটির বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাপস রায় বলেন, বর্তমানে পশ্চিম প্রান্তের সঙ্গে পূর্ব প্রান্তের অশান্তি দানা বাঁধছে। বিভিন্ন ধরনের গুজব রটছে। ভারত সরকারের এজেন্সিগুলো সবকিছুর ওপরেই নজরে রাখছে। রাজ্য পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তবে আমি জানি না এগুলো আসলে কী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews