1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

কিমের সামনেই খুলে গেল আধুনিক রণতরীর যন্ত্রাংশ

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮১ গননা করুন

একতা ডেস্কঃ শুরুতেই ধাক্কা। উত্তর কোরিয়ার রণতরী যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত হলো। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ একথা জানায়। গতকাল বুধবার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী চংজিনে ৫ হাজার টনের একটি নতুন ডেস্ট্রয়ার উদ্বোধনী অনুষ্ঠানে ‘একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে।’ এ সময় ‘অনভিজ্ঞ কমান্ড এবং অপারেশনাল অসাবধানতাকে দায়ী করেন কিম। কেসিএনএ বলেছে, ‘একটি দুর্ঘটনা ঘটেছে যার ফলে যুদ্ধজাহাজের নীচের কিছু অংশ ভেঙে পড়েছে।’ দুর্ঘটনাটি ‘যুদ্ধজাহাজের ভারসাম্য নষ্ট করেছে।

রণতরীর দুর্ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের সামনে। কিমের মতে, ‘নিতান্তই অসতর্কতার কারণে এই ক্ষতি এবং তা অপরাধ হিসেবে হিসেবেই গণ্য হবে।’ কিম পুরো ঘটনাটি ‘সম্পূর্ণ অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধমূলক কাজ’ বলে ঘোষণা করেছেন এবং তিনি সতর্ক করেছেন যে ‘এটি সহ্য করা হবে না’। তিনি বলেন, ‘দায়ী কর্মকর্তাদের ‘দায়িত্বজ্ঞানহীন ভুল’ পরবর্তী মাসে ডাকা পার্টি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় মোকাবিলা করা হবে।

রণতরীটির তলার কিছু অংশ খুলে গেছে। জুনের শেষে ওয়ার্কারস পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগে এটি মেরামত করতে নির্দেশ দিয়েছেন কিম। গত মাসে পিয়ংইয়ং ৫,০০০ টনের আরেকটি ডেস্ট্রয়ার-ক্লাস জাহাজ উদ্বোধন করে যার নাম চো হিওন। সেই সময় রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম তার মেয়ে জু এই-এর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি প্রকাশিত হয়। অনেক বিশেষজ্ঞ জু এই কিমের সম্ভাব্য উত্তরসূরি বলে মনে করেন।

উত্তর কোরিয়া দাবি করেছে যে জাহাজটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি ‘আগামী বছরের শুরুতে কাজ শুরু করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews