1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

আ. লীগ নেতা গিয়াস উদ্দিন দেশে ফিরেই বিমানবন্দরে আটক

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৫৭ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন আমেরিকা থেকে দেশে ফিরে এসে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন। তার বিরুদ্ধে মিরসরাই উপজেলার দুটি থানায় একাধিক মামলার তথ্য পেয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার ভোর ৫টার দিকে আমেরিকা থেকে স্ত্রীসহ তিনি বিমানবন্দরের ইমিগ্রেশনে যান। এ সময় মিরসরাই থানায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি ভাংচুর মামলার ৫ নং আসামি থাকায় তাকে ওই মামলায় আটক করা হয় বলে পুলিশ জানায়। মিরসরাই থানা পুলিশ জানায়, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। মিরসরাই থানার পুলিশ তাকে নিয়ে আসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে। সন্ধ্যার মধ্যে মিরসরাই থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কিনা যাচাই করা হবে।

গ্রেফতার হওয়া গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে মিরসরাই থানায় জানায়। ২০২৪ সালে অনুষ্ঠিত ৭ জানুয়ারী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম ১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতিকে নির্বাচন করেন। নির্বাচনে গিয়াস উদ্দিন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পুত্র মাহবুব উর রহমান রুহেলের কাছে হেরে যান।

জুলাই বিপ্লব আন্দোলন শুরুর আগের দিন ১৬ জুলাই গিয়াস উদ্দিন স্ব-স্ত্রীক আমেরিকা চলে যান। দীর্ঘ ১০ মাস পর দেশে ফিরে শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে গ্রেপ্তার হন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews