1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সংকট উত্তরণের পথ জাতীয় সনদ ও নির্বাচন বললেন আসম রব

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৩৩ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বিরাজিত বাস্তবতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দ্রুত ‘জাতীয় সনদ’ প্রণয়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

ফ্যাসিবাদী শাসনের বিপরীতে জনগণের সক্রিয় অংশগ্রহণভিত্তিক, গণমুখী ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমন্বিত, সর্বজনীন ও গণভিত্তিক প্রজাতন্ত্র গঠনে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কারের লক্ষ্যে ‘জাতীয় সনদ’ দ্রুত প্রণয়ন এই মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে। এই সনদ হবে জাতির সর্বস্তরের মানুষের ন্যূনতম ঐকমত্যের প্রতিফলন।

এটি হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের প্রতিশ্রুতি। জাতীয় সনদ হবে রাষ্ট্র ও নাগরিকের মধ্যে একটি নতুন সামাজিক চুক্তি, যেখানে সাংবিধানিক সংস্কারসহ জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।

এই সনদের ভিত্তিতেই গণঅভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্য কার্যকর হবে। জাতীয় সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অয়োজন ও সম্পন্ন করার আহ্বানও জানানো হয় ওই বিবৃতিতে। আরও বলা হয়, চলমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে অবিলম্বে ‘জাতীয় সনদ’ প্রণয়ন এবং তার ভিত্তিতে নির্বাচনের আয়োজনই হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই মুহূর্তের জরুরি করণীয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews