1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

এশিয়ার পর এবার কোভিডের ‘নতুন রূপ’ শনাক্ত যুক্তরাষ্ট্রে

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৭৮ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে এশিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর নতুন রূপটি। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বিমানবন্দর স্ক্রিনিং প্রোগ্রাম’ নতুন রূপ ‘NB.1.8.1’ এর একাধিক কেস শনাক্ত করেছে। নতুন এই রূপটি বর্তমানে চীনে এবং এশিয়ার বেশ কয়েকটি অংশে ছড়িয়ে পড়ছে। ২২ মে, বৃহস্পতিবার সিবিএস নিউজ জানিয়েছে, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন রাজ্য, ভার্জিনিয়া এবং নিউ ইয়র্ক সিটির বিমানবন্দরে আগত আন্তর্জাতিক ভ্রমণকারীদের ‘NB.1.8.1’ ভ্যারিয়েন্টের জন্য পরীক্ষা করা হয়েছে। সেখান থেকেই নতুন কেসগুলো পাওয়া যায়।

গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (GISAID) ডাটাবেসে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ‘NB.1.8.1’ সংশ্লিষ্ট কেসগুলো জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, ভিয়েতনাম, চীন এবং তাইওয়ানসহ বেশ কয়েকটি দেশ থেকে আগত ভ্রমণকারীদের কাছ থেকে এসেছে। রেকর্ড অনুসারে এই ভ্রমণকারীদের ২২ এপ্রিল থেকে ১২ মে এর মধ্যে পরীক্ষা করা হয়েছিল। ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন রাজ্যে প্রথম নতুন রূপটি শনাক্ত হয় মার্চের শেষের দিকে এবং এপ্রিলের শুরুতে। কোভিড-১৯ এর ‘NB.1.8.1’ রূপটি এখন চীনে বেশি ছড়িয়েছে।

এছাড়া এশিয়ার হংকং এবং তাইওয়ানে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও নতুন রূপটির কারণে ‘আরও গুরুতর অসুস্থতা আসবে মনে করা হচ্ছে না, তবুও কর্মকর্তারা জনাকীর্ণ স্থানে মাস্ক ব্যবহারের, টিকা ও চিকিৎসার সরবরাহ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, মানব কোষের সঙ্গে শক্তিশালী আবদ্ধতার কারণে এই রূপটি বেশি সংক্রমণযোগ্য। তবে অন্যান্য রূপের তুলনায় নতুন রূপটি রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews