1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি করার কথা বললেন ট্রাম্প

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬৩ গননা করুন

একতা ডেস্কঃ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ওপর ২৫% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৩ মে, শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি হবে, সেগুলো ভারত বা অন্য কোথাও নয়, যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে। গত মাসে রয়টার্স জানিয়েছিল, চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সরবরাহ-শৃঙ্খল উদ্বেগ এবং আইফোনের দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যে অ্যাপল ভারতকে একটি ‘বিকল্প উৎপাদন কেন্দ্র’ হিসেবে স্থান দিচ্ছে। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া তাদের বেশিরভাগ স্মার্টফোন ভারত থেকে আসবে।

এর মধ্যেই ট্রাম্প নিজ দেশে ফোনগুলো উৎপাদনের ওপর জোর দিলেন। ট্রাম্প বলেন, আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি তাদের আইফোনগুলো যেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রি হবে, সেগুলো ভারত বা অন্য কোথাও নয়, যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে। যদি তা না হয়, তাহলে অ্যাপলকে কমপক্ষে ২৫% ট্যারিফ দিতে হবে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এমন সতর্কবার্তার পরপরই প্রি-মার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ারের দাম ২.৫% কমে যায়। যার ফলে মার্কিন স্টক ইনডেক্স ফিউচারের দাম কমে যায়। এ বিষয়ে অ্যাপল তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews