1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

নগরকান্দায় দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৭০ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় দলিল লেখক সমিতির ২০২৫-২০২৬ সনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আনিচুর রহমান খান (হিরা)।

শনিবার সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত ভোট গণনার সময় নির্ধারন করা হলেও নির্ধারিত সময়ের ১ ঘন্টা আগেই নির্বাচন সম্পন্ন হয়। মোট ৪১ জন ভোটারের মধ্যে ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুধু মাত্র সভাপতি পদে সরাসরি ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোঃ জাহাঙ্গীর তালুকদার ৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী কাজী জাকির হোসেন (রাজু) পেয়েছেন ১০ ভোট।

বাকি সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। কমিটির বাকিরা হলেন সহ-সভাপতি আঃ সাত্তার খান, সহ- সাধারণ সম্পাদক মোঃ সুফি আলম (মিন্টু), সাংগঠনিক সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মজিবর রহমান। এছাড়া সদস্য পদে মোঃ কবির হোসেন মিঞা, মোঃ মিরান হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ কামাল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হোন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন মোঃ মাহবুব আহাদ নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান পানু ও মোঃ লাভলু মাতুব্বর। শত শত উৎসুক জনতা নির্বাচন দেখতে কেন্দ্রের বাহিরে অপেক্ষা করতে থাকেন।

নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews