1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

সন্দ্বীপে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে খাদ্য বিতরণ

  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩৬ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপে অতি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। ২৪ মে, শনিবার সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। ২০২৪-২৫ অর্থবছরের আওতায় বাস্তবায়িত এই উদ্যোগে মোট ৫৫ জন প্রান্তিক মৎস্য চাষীকে ৫০ কেজি করে মৎস্য খাদ্য প্রদান করা হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবদুল আলীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহমুদুল হক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আতিকুল্লাহ। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের সহযোগিতা করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। সরকার সবসময় প্রান্তিক কৃষক ও মৎস্যচাষীদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত মৎস্য চাষীরা এ ধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই খাদ্য সহায়তা তাদের মাছের খামারে পুনরায় চাষ শুরু করতে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে মৎস্য চাষীদের মাঝে খাদ্য বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে একটি খোলামেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে তারা তাদের সমস্যাবলী তুলে ধরেন ও সমাধানের আশ্বাস পান।

এই কার্যক্রম সন্দ্বীপ উপজেলায় মৎস্যচাষের টেকসই উন্নয়নে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews