1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাখাইনে করিডোর ও চট্টগ্রাম বন্দর লীজ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ

  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৬৩ গননা করুন

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহঃ মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তার নামে করিডোর ও চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লীজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ও সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে ২৪ মে, শনিবার বিকাল সাড়ে ৫টায় শহরের এইচএসএস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।

ঝিনাইদহ জেলা সিপিবি’র সভাপতি কমরেড রবিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ঝিনাইদহ জেলা সভাপতি কাজী ফারুক, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ চাষা, উদীচী শিল্পীগোষ্ঠী সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল। সমাবেশ পরিচালনা করে পার্টির জেলা সহকারী সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপু।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews