1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

মহালছড়িতে তিন দিন ব্যাপী ভূমিমেলা শুরু

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৫ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিমেলা। ২৫ মে, শনিবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন আপনাদের ভুমি সংক্রান্ত যেকোন সমস্যা মোকাবেলায় মহালছড়ি উপজেলা ভূমি অফিস পাশে থাকবে। আপনারা নিয়মিত ভূমি করের মাধ্যমে নিজের ভুমি সুরক্ষিত রাখবেন।

মেলার প্রথম দিনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ভূমি সমস্যা ও সমাধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মেলার অংশ হিসেবে মহালছড়ির শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ভুমি কুইজ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ১০ম শ্রেনীর তাসমিয়া জাহান, দ্বিতীয় ১০ম শ্রেনীর নিলয় চৌধুরী, এবং তৃতীয় স্থান অর্জন করে ৯ম শ্রেনীর নৈঋতা নাগ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।

মেলা চলবে আজকে সহ আগামী দুই দিন। ভূমি অফিসের ডিজিটাল সেবা প্রদর্শন, অভিযোগ গ্রহণ বুথ, ভূমি রেকর্ড প্রদর্শনী, এবং সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews