1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

ঝিনাইদহে লেখক ও নাট্যশিল্পীর বাড়িতে আগুন

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪০ গননা করুন

বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার লেখক ও নাট্যশিল্পী প্রশান্ত কুমার হালদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। শনিবার বিকেল ৩ টার দিকে কালীগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন প্রশান্ত কুমার হালদার। এরপর ওইদিনই ঘটনাস্থল পরিদর্শনে আসেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে রঘুনাথপুরের নাটাবাড়িয়া এলাকার হালদার বাড়িতে আগুন লাগে। এ সময় প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঝিনাইদহ পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ও কালীগঞ্জ থানার তদন্ত ওসি মোফাজ্জেল হোসেনসহ অন্যান্যরা।

বাড়ির মালিক নির্মল হালদার বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা এসে বাড়ির মূল ভবনের পিছনে আগুন দেয়। তখন বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীদের চিৎকারে তারা ঘুম থেকে উঠে দেখেন বাড়িতে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়ির পিছনে রাখা বিচলী, কাঠের স্তুপ ও প্রচুর খড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

অধুনা বিলুপ্ত ভোরের কাগজের বিনোদন বিভাগের প্রধান ও প্রশান্ত হালদারের বোন শ্রাবনী হালদার রাখী বলেন, বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সকালে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। এই বাড়িতে তার বাবা-মা, চাচা-চাচী, বড় চাচার ছেলে-স্ত্রী ও তাদের সন্তানরা থাকেন। প্রতিবেশীরা সহযোগিতা। হযোগিতা না করলে অনেক বড় ধরনের ক্ষতি হতো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews