1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক নরসিংদীতে

  • সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৪ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে নরসিংদী পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক। রবিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাব্বির হোসেন (২০), লোকমান হোসেন (২৪) এবং সোহাগ মিয়া (২৫)। এদের মধ্যে সাব্বির ও লোকমান সহোদর ভাই। তারা সকলেই দক্ষিণ শীলমান্দি এলাকার বাসিন্দা।

জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ শীলমান্দি এলাকার জনৈক বিল্লাল হোসেনের একতলা ভবনের একটি কক্ষে কয়েকজন অস্ত্রসহ অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে নরসিংদী মডেল থানার ওসি মো. এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক অজিত চন্দ্র বর্মণ, সহকারী উপপরিদর্শক জসিম উদ্দিনসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে সাব্বির হোসেনের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এলাকায় ডাকাতি, ছিনতাই, খুন ও দস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews