1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সন্দ্বীপে রিফাত হত্যা: বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৯৫ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মোঃ রিফাতুর রহমান হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেল ৫টায় মগধরা ইউনিয়নের ষোলশহর বাজারে এই কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে অংশ নেন এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী, তরুণ সমাজ ও সুশীল সমাজের শত শত জনগণ। ব্যানার ও ফেস্টুন হাতে তারা রিফাত হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার আহ্বান জানান।

রিফাতের শোকাহত পিতা জামশেদ বলেন, “আমার ছেলেকে বাড়ির পাশ থেকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি চাই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি হোক।”

বক্তারা বলেন, “আমরা কোনো রাজনৈতিক প্রভাব বা চাপ চাই না। আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

উল্লেখ্য, গত ১৯ মে রাজনৈতিক বিরোধের জেরে রিফাতকে অপহরণ করে নির্যাতন চালানো হয়। পরদিন ২০ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৪ মে সন্দ্বীপ থানায় বিএনপির এক নেতাসহ ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews