1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

মৎস্যজীবী জনগোষ্ঠীর সমাজভিক্তিক দাবির প্রতি একাত্মতা ঘোষণা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৫ গননা করুন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি: দেশব্যাপী ইজারা বাতিল পদ্ধতি বাতিল করে বাঁওড়সহ জলমহালে সমাজভিত্তিক সমবায় মালিকানার ৪ দফা দাবিতে মৎস্য উপদেষ্টা বরাবর খোলা চিঠি প্রেরণ ও কোটচাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সকালে ইজারা পদ্ধতি বাতিল করে বাঁওড়সহ দেশব্যাপী সকল জলমহালে মৎস্যজীবী জেলেদের সমাজভিত্তিক সমবায় মালিকানা প্রতিষ্ঠার ৪ দফা দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে শত শত মৎস্যজীবী জেলে জনগোষ্ঠীর প্রতিনিধিরা দাবিদাওয়াসহকারে ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিতে জড়ো হয় নারী-পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধ। বিক্ষোভ কর্মসূচি শেষে উপজেলা পরিষদে মতবিনিময় সভায় বাঁওড় আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। ৪ দফা দাবিতে সমাজভিত্তিক সমবায় মালিকানা বাস্তবায়নে পুনর্ব্যক্ত করে জানিয়েছে, অবিলম্বে বাঁওড় জলমহালসমূহের ইজারা পদ্ধতি পুরোপুরি বাতিল করে জেলেদের ন্যায়সঙ্গত মালিকানার স্বীকৃতি দিয়ে সমাজভিত্তিক সমবায় মালিকানা নিশ্চিত করতে হবে। মৎস্যজীবীদের অনুকূলে ও জাতীয় স্বার্থে জলমহাল ব্যবস্থাপনা আইন সংশোধন করতে হবে। জাতীয় বাঁওড় উন্নয়ন বোর্ড, স্বতস্র বাঁওড় জলমহাল নীতিমালা ও বাঁওড় জেলেদের প্রাস্তিক শ্রমিক হিসাবে নিজস্ব সংগঠন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে।

বাঁওড় জলমহালে মাছ চাষে রাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রের অর্থায়নে ও জেলেদের সাথে ন্যায্য উৎপাদনের অংশীদারিত্ব চুক্তি করতে হবে। মাছ উৎপাদনে ৬০ শতাংশ মালিকানা জেলেদের অধিকার ও ৪০ শতাংশের মালিকানা রাষ্ট্রপক্ষ অন্তর্ভুক্ত করে যৌথ উৎপাদন অংশীদারিত্ব চুক্তি সম্পাদন করতে হবে। বাঁওড় উন্নয়নে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় প্রকৃত মৎস্যজীবীদের শুমারি, তালিকাবদ্ধ ও মৎস্যজীবী জেলে কার্ড প্রদান করতে হবে। বাঁওড় জেলেদের রেশনের এর ব্যবস্থা করতে হবে।

ঝিনাইদহের কোটচাঁদপুরে বলুহর বাওড় পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এসময় তিনি স্থানীয় বাওড় পাড়ের মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।

২৭ মে, মঙ্গলবার সকাল ১০টায় বলুহর বাওড় পরিদর্শন করেন উপদেষ্টা। পরে বেলা সাড়ে ১১টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মৎসজীবী হালদার সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় বাঁওড় আন্দোলনের সদস্য সচিব সুজন বিপ্লবের নেতৃত্বে উপদেষ্টাকে জেলেরা দাবিদাওয়াভিত্তিক খোলা চিঠি হাতে প্রেরণ করেছেন।

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews