1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

বদলে গেল ১৯৫টি স্টেডিয়াম ও স্থাপনার নাম

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩১ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় ক্রীড়া মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের পতনের পর মোট ১৯৫টি স্টেডিয়াম ও ক্রীড়া সংস্থার নাম পরিবর্তনের কথা জানিয়েছে। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোঃ আমিনুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স ও ক্যাপ্টেন এম মনুসর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম, এই তিন স্থাপনার নাম আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। মূলত গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত যে স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলোর বেশিরভাগই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং তার দলের সদস্যদের নামে ছিল। শেখ রাসেলের নামে সারা দেশে যে মিনি স্টেডিয়ামগুলো করা হয়েছিল, সেগুলোর নাম পরিবর্তন করে সেখানকার উপজেলার নামে রাখা হয়েছে।

উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, যার নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম’। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে ‘রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম’। রংপুরের শেখ কামাল সুইমিং পুলের নাম রাখা হয়েছে অগাস্টের আন্দোলনে প্রাণ হারানো শহীদ আবু সাইদের নামে। কক্সবাজারে শেখ কামালের ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম।

ফতুল্লা স্টেডিয়াম ও সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনের শহীদ রিয়া গোপের নামে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews