1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

লালমণিরহাট সীমান্তে ৫৭ জনকে নিজ দেশে ফেরত নিল বিএসএফ

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫৩ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাটের বিভিন্ন উপজেলার অন্তত ৬টি সীমান্ত দিয়ে ৫৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনে ব্যর্থ হয়ে নিজ দেশে ফেরত নিয়েছে। গত বুধবার রাতে সীমান্তের বাতি বন্ধ করে এসব মানুষকে প্রায় ১৫ ঘণ্টা পর নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার ভোরের দিকে এক যোগে এসব মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির বাধায় তারা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারেনি।

বিকেলে পতাকা বৈঠকে ভারতীয় এসব নাগরিককে গ্রহণে আপত্তি জানিয়ে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায় বিজিবি। ফলে রাতে জেলার পাটগ্রাম আদিতমারী, হাতীবান্ধা বিভিন্ন সীমান্ত দিয়ে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। তারা সবাই ভারতের আসাম রাজ্যের বৈধ বিভিন্ন জেলার বাসিন্দা বলে বিজিবি সূত্রে জানায়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম জানান, আদিতমারীর দূর্গাপুর ও হাতীবান্ধার বনচৌকি সীমান্ত দিয়ে ১৯ জন ভারতীয় নাগরিককে সীমান্তের বাতি বন্ধ করে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত দিয়ে বুধবার রাতে অপর ৩৯ জনকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় বিজিবি ক্যাম্পগুলো সূত্রে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews