1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

জাতীয়তাবাদী জুলাই-আগস্ট যোদ্ধা’র কেন্দ্রীয় কমিটি গঠিত হলো

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৬ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্রজনতার জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং গেজেটপ্রাপ্ত আহত যোদ্ধাদের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী জুলাই-আগস্ট যোদ্ধা’ নামের একটি সংগঠন গঠন করা হয়েছে। ২৮ মে, বুধবার ৫১ সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহীন হায়াতকে প্রধান সমন্বয়ক, আলিফ উদ্দিন রুবেলকে সভাপতি ও ফারহান জামিলকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনকে প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানকে উপদেষ্টা করা হয়।

আরিফুল ইসলামকে সিনিয়র যুগ্ম সম্পাদক, সোহেল সিদ্দিকী রনি ও মোঃ এরশাদ যুগ্ম সম্পাদক, জহির আলম জিসান সাংগঠনিক সম্পাদক, মুহিত হোসেন দপ্তর সম্পাদক ও ফাতেমাতুজ জোহরা সেবাকে অর্থ সম্পাদক করা হয়েছে। উপদেষ্টা পরিষদ এই কমিটির অনুমোদন করেন। খুব দ্রুত সময়ের মধ্যে জেলা কমিটিগুলো গঠন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews